ব্যাংক কর্মকর্তা হত্যার বিচার দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৪আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৪

সিলেটে অগ্রণী ব্যাংক কর্মকর্তা শেখ মওদুদ আহমদের খুনিদের বিচারের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় যশোর অঞ্চলের সব তফসিলী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উদ্যোগে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন করা হয়। অগ্রণী ব্যাংকের যশোর অঞ্চলের সভাপতি কাউসার আলীর নেতৃতে ঘণ্টাব্যাপী মানববন্ধনে দুই শতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন, মওদুদ আহমেদকে পরিকল্পতভাবে হত্যা করা হয়েছে। দেশে আজ সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। ব্যাংকারদের কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক যশোর অঞ্চলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, অগ্রণী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক তাপস কুমার বিশ্বাস, জনতা ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত শনিবার সিলেট নগরের বন্দরবাজারে মওদুদ আহমেদকে হত্যা করে সিএনজি চালকেরা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান