ডুমুরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর আটক

খুলনা প্রতিনিধি 
০৬ মার্চ ২০২১, ১৭:১৪আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৭:১৪

খুলনার ডুমুরিয়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় ওই শিশুর পিতা বাদী হয়ে মামলা দায়ের পর পুলিশ অভিযুক্ত মো.  রনি সরদারকে (১৪) আটক করেছে। শুক্রবার দিনগত রাত একটার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে একই গ্রামের মো. খিজির সরদারের ছেলে।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেফতারকৃত রনিকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

মামলার বিবরণে জানা গেছে, শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় শিশুটির মা রান্না করছিলেন। এ সময়ে রনি সরদার চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে নিজেদের বাড়ির একটি পরিত্যক্ত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে শিশুটির পিতা শুক্রবার দিনগত রাতেই থানায় অভিযোগ দেন। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে। শনিবার অভিযোগটি পুলিশ নথিভুক্ত করে। এ মামলায় রনি সরদারকে গ্রেফতার দেখানো হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের