বৈদ্যুতিক খুঁটিতেই ঝুলে ছিলেন লাইন ক্রু

কুষ্টিয়া প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ১৯:২৯আপডেট : ১২ মার্চ ২০২১, ০০:২২

কুষ্টিয়ার মিরপুরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় মো. ডিলু মিয়া (২১) নামে পল্লী বিদ্যুতের এক লাইন ক্রুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর থানা সংলগ্ন মজিবুর রহমানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ডিলু মিয়া পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বাউলচারা মাস্টার পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি মিরপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের লাইন ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

মিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমীন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর থানা সংলগ্ন এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করার সময় ডিলু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটিতেই ঝুলে ছিলেন। এ অবস্থা দেখে তার সহকর্মী জ্ঞান হারিয়ে ফেলেন। পরে খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল পৌঁছে ডিলুকে বৈদ্যুতিক খুঁটি থেকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম