৮৩০ মেট্রিকটন কয়লা নিয়ে ভৈরবে জাহাজ ডুবে গেছে

যশোর প্রতিনিধি
২৭ মার্চ ২০২১, ২১:০১আপডেট : ২৭ মার্চ ২০২১, ২১:০১

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে কয়লাবোঝাই একটি জাহাজ ডুবে গেছে। শনিবার (২৭ মার্চ) সকালে রাজঘাট এলাকায় মেসার্স সাহারা গ্রুপের ঘাটে এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ নামের কয়লাবোঝাই জাহাজটি ডুবে যায়। জাহাজে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৮৩০ মেট্রিকটন কয়লা ছিল। কয়লা চট্টগ্রামের আমদানিকারক মেসার্স সাহারা গ্রুপের।

আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়া থেকে আমদানি করা ৮৫০ মেট্রিকটন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে কয়লা ছোট জাহাজ এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ ভরা হয়। গত ২৪ মার্চ রাতে জাহাজটি অভয়নগর উপজেলার রাজঘাটে সাহারা গ্রুপের ঘাটে নোঙর করে। সকালে লং বুম স্ক্যাভেটর দিয়ে জাহাজ থেকে কয়লা নামানোর কাজ শুরু হয়। এক ঘণ্টার মধ্যে জাহাজটি পানিতে ডুবে যায়।

এমবি প্রবাহ এন্টারপ্রাইজ-২ এর মাস্টার আব্দুর রহিম মোল্যা বলেন, ‘জাহাজের বাম পাশ থেকে কয়লা নিয়ে ট্রাকে ভরা হচ্ছিলো। ফলে জাহাজের বাম পাশ হাল্কা এবং ডান পাশ ভারি হয়ে পড়ে। এ সময় নদীতে জোয়ার ছিল। জাহাজের ভারি পাশ কাত হয়ে পড়ে এবং মাত্র এক ঘণ্টার মধ্যে জাহাজটি ডুবে যায়। এসময় জাহাজে থাকা স্টাফরা নিরাপদে তীরে নেমে যান।’

সাহারা গ্রুপের ব্যবস্থাপক রিদুয়ান কবির সাংবাদিকদের বলেছেন, ‘জাহাজে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা মোট ৮৫০ মেট্রিকটন কয়লা ছিল। এরমধ্যে স্ক্যাভেটর দিয়ে মাত্র ২০ মেট্রিক টন কয়লা নামানো গেছে। অবশিষ্ট কয়লা নিয়ে জাহাজটি ডুবে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে। কয়লা ছড়িয়ে না পড়ায় নদের পানি দূষণ হবে না।’

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান