খুলনায় পারটেক্স গ্রুপের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৬, ১৮:১৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ১৮:২০

খুলনা পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠান পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চার কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ব্যবসায়ী মো. শহিদুল ইসলাম বাদী হয়ে খুলনার মুখ্য মহানগর হাকিম এর আমলি আদালত অঞ্চলে মামলাটি দায়ের করেন।
মামলায় বিশ্বাস ভঙ্গ করে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ নেওয়া ও মামলা করাসহ জীবন নাশের হুমকির অভিযোগ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়। শুনানি শেষে মহানগর হাকিম মো. ফারুক ইকবাল পারটেক্স গ্রুপের চার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেন।
তারা হলেন পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঢাকার সহকারী মহাব্যবস্থাপক মনিরুল ইসলাম, সাবেক বিক্রয় প্রতিনিধি সাহাবুদ্দিন, জাবেদ মেহেদি হাসান, সঞ্জীত মণ্ডল।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, আদালত কবিরুল ইসলাম ওরফে কবির ও আজিজ আল কায়সার টিটুর বিরুদ্ধে অভিযোগ আমলে নেননি। বাকি চার জনের বিরুদ্ধে অভিযোগ বিচারের জন্য আমলে নিয়েছেন।

আদালতের অভিযোগে বাদী উল্লেখ করেন, মহানগরীর খানজাহান আলী রোডের মেসার্স আবির ট্রেডিংয়ের মালিক শহীদুল ইসলাম পারটেক্স পিভিসি ডোরস লিমিটেডের সঙ্গে ব্যবসায়িক লেনদেন করতেন। কিন্তু টাকা পরিশোধ করার পরও একই টাকা আবার দাবি এবং অর্ডার অনুযায়ী মালামাল না দিয়ে অতিরিক্ত টাকা দাবির কারণে কোম্পানি কর্তৃপক্ষের সঙ্গে তার ব্যবসায়িক দ্বন্দ্ব সৃষ্টি হয়।

এছাড়া ‘তার কাছে কোনও টাকা পাওনা নেই’ মর্মে কোম্পানির ৪ বিক্রয় প্রতিনিধি ২০১৫ সালের ২৯ আগস্ট লিখিত অভিযোগ দেন। এরপরও সহকারী মহাব্যবস্থাপক মনিরুল ইসলাম টাকা পরিশোধ করা হয়নি- দাবি করে ব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে ঢাকায় দুটি মামলা করেন। যার একটিতে তিনি খালাস পেয়েছেন।

/জেবি/এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান