পোশাকের দোকানে ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

ঝিনাইদহ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২১, ১৬:২৩আপডেট : ১৩ এপ্রিল ২০২১, ১৭:১২

১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন ঘোষণার পর ঝিনাইদহে পোশাকের দোকানে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। যেখানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক ছাড়া গাদাগাদি করে কেনা-বেচা করছেন ক্রেতা-বিক্রেতারা। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকেই শহরের মুন্সী মার্কেট, গীতাঞ্জলী সড়কসহ বিভিন্ন বিপনিবিতান ঘুরে দেখা গেছে পোশাকের দোকানে ভিড় করেছেন নানা শ্রেনি-পেশার মানুষ। মাস্ক ছাড়াই অভিভাবকদের সঙ্গে শপিংমলে ঘুরছে শিশুরা।

শহরের হামদহ এলাকা থেকে আসা এক নারী বলেন, কালকের দিন পরে তো মার্কেট আবার বন্ধ করে দেবে, তাই বাচ্চাগের কাপড় কিনতে আসছি। লকডাউন চলছে তো কি করবো বলেন, কেনাতো লাগবেই।

পোশাকের দোকানে ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই আরাপপুর থেকে আসা আরেক নারী বলেন, ‘ছেলে আর মেয়ের কাপুড় কিনবো বলে আইচি। দুডো কিনিচি, আরও দুডো কেনবো। দুকানে অনেক ভিড়। ফাঁকে ফাঁকে গিয়ে কিনচি। করোনার ভয় আচে, তারপরও কিনতি আসলাম। বাচ্চাদের দিকেতো তাকাতি হবি।’

এদিকে পোশাক ছাড়াও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে ভিড়। শহরের ভিড়ের কারণে সৃষ্টি হচ্ছে যানজটের। এদিকে বেপরোয়া কেনাকাটায় করোনার ঝুঁকি বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পোশাকের দোকানে ভিড়, স্বাস্থ্যবিধি মানার বালাই নেই ঝিনাইদহের সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, আজও ঝিনাইদহে নতুন করে ২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার একজন মারা গেছেন। করোনার এই পরিস্থিতিতে মানুষ ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাটে ভিড় করছে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়েই চলেছে।

জেলা প্রশাসক মজিবর রহমান বলেন, মানুষের বাইরে আসা, স্বাস্থ্যবিধি মানার বিষয়টি অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। স্বাস্থ্যবিধি মানতে ও মানুষকে সচেতন করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী