বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হানিফের শঙ্কা

কুষ্টিয়া প্রতিনিধি
০৮ মে ২০২১, ১৭:৪৬আপডেট : ০৮ মে ২০২১, ১৭:৪৭

বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সঠিকভাবে হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, 'বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়াকে এ মুহূর্তে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই। কারণ করোনাকালে যোগাযোগ ব্যবস্থা সীমিত হয়ে গেছে। এরমধ্যে কোন দেশের কোন ডাক্তারের কাছে তাকে নেওয়া হবে এবং তারা তাকে সঠিকভাবে চিকিৎসা সেবা দেবেন কিনা এসব বিষয় নিয়ে ভাববার প্রয়োজন। এছাড়া সবচেয়ে গুরুতপূর্ণ বিষয় হলো তার চিকিৎসকদের মতামত খালেদা জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব। তাই তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন নেই।'

শনিবার (৮ মে) সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়া চিকিৎসক ডা. রুমি স্মৃতি কক্ষের উদ্বোধনকালে হানিফ এ কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য এবং চিকিৎসার চেয়ে বিএনপি নেতাকর্মীরা চিকিৎসার নামে রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত। আমরা বিভিন্ন সময়ে দেখেছি বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার সুচিকিৎসার পরিবর্তে নানাভাবে সরকারকে প্রেশার ক্রিয়েট করার অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় চেষ্টা চালিয়েছেন।

অনুষ্ঠানে কুষ্টিয়া জেলা প্রশাসক সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক হাজি রবিউল ইসলামসহ মেডিক্যাল কলেজের সব চিকিৎসক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান