বাঘ হত্যাকারী ধরিয়ে দিলে ৫০ হাজার টাকা পুরস্কার

সাতক্ষীরা প্রতিনিধি
১০ মে ২০২১, ২৩:০১আপডেট : ১০ মে ২০২১, ২৩:০১

সুন্দরবনের ভেতরে বাঘ হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। আর বনের বাইরে এ ধরনের অপরাধী ধরিয়ে দিলে ২৫ হাজার টাকা দেওয়া হবে।

সোমবার (১০ মে) বেলা ১২টায় সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন, কদমতলা স্টেশন ও কৈখালী স্টেশন থেকে একযোগে বনবিভাগ ও সিপিজির সদস্যরা মাইকিং ও হ্যান্ডবিলের মাধ্যমে এ প্রচারণা শুরু করেন।

প্রচারণায় বনের মধ্যে কুমির হত্যাকারীকে ধরিয়ে দিতে পারলে ৩০ হাজার টাকা, বনের বাইরে ধরিয়ে দিতে পারলে ১৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়। হরিণের ক্ষেত্রে বনের ভেতরে ২০ হাজার  টাকা এবং বনের বাইরে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। এছাড়া পাখি ও অন্যান্য বন্যপ্রাণীর ক্ষেত্রে বনের ভিতরে ১০ হাজার টাকা এবং বনের বাইরে ৮ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে।

এ বিষয় সুন্দরবনের কদমতলা স্টেশন কমকতা আবু সাঈদ বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী বন অপরাধীদের ধরিয়ে দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সেটা মানুষকে জানানোর জন্য আমরা প্রচার শুরু করেছি এবং যারা তথ্য দেবে তাদের পরিচয় গোপন রাখা হবে।’

তিনি আরও জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয় গত ২৫ অক্টোবর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়, কোনও ব্যক্তি সুন্দরবনের জীব-বৈচিত্র্য রক্ষার্থে বনাঞ্চলে/বাইরে যদি বন অপরাধীদের সঙ্গে জড়িতদের (বিষ দিয়ে মাছ ধরা, বন্যপ্রাণী হত্যা, ফাঁদ দিয়ে হরিণ ও বাঘ শিকার, ধরা, মারা, পাচার করা) বিষয়ে তথ্যসহ সরেজমিনে ধরিয়ে দিতে পারে তাদের জন্য সরকারিভাবে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা হবে। এ সব অপরাধীদের ধরিয়ে দিতে সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনে যোগাযোগ করতে বলা হয় প্রজ্ঞাপনে।

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম