প্রথমবারের মতো ভারতফেরত এক শিশুর করোনা শনাক্ত

বেনাপোল প্রতিনিধি
২০ মে ২০২১, ১২:০৩আপডেট : ২০ মে ২০২১, ১২:০৩

এই প্রথম ভারত ফেরত ১১ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে বেনাপোলে। বুধবার (১৯ মে) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, শিশুটি ব্লাড ক্যানসারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান তার মা ও মামা। গত ৫ মে পেট্রাপোল বর্ডার দিয়ে বেনাপোল ইমিগ্রেশন হয়ে তারা দেশে ফেরেন। ওইদিন তাদের তিন জনকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। ১৪তম দিনে মঙ্গলবার (১৮ মে) তাদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। বুধবার (১৯ মে) জানা যায় ওই শিশুটি করোনা পজিটিভ।

তিনি বলেন, শিশুটির মা ও মামার পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। বুধবার সন্ধ্যায় শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ভারতফেরত কোনও শিশুর শরীরে এই প্রথম করোনা শনাক্ত হয়েছে। শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে।

/এফএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের