প্রতিদিন বাড়ছে রোগী, যশোরে করোনা শনাক্তের হার ৪২ শতাংশ

যশোর প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১২:৪৭আপডেট : ০৮ জুন ২০২১, ১২:৪৭

যশোরে বাড়ছে করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৮ জুন) শনাক্তের হার ৪২ শতাংশ। সোমবার শনাক্তের হার ছিল ২৯ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৯৪ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সীমান্তবর্তী যশোর জেলায় মে মাসের শেষ সপ্তাহ থেকে করোনা শনাক্তের হার বাড়তে শুরু করে। জুন মাসের শুরুতেও ঊর্ধ্বমুখীভাব দেখা যাচ্ছে। গত ৩ জুন শনাক্তের হার ছিল ২৫ শতাংশ। ৪ জুন কমে দাঁড়ায় ২৩ শতাংশ। ৫ জুন ছিল ২০ শতাংশ। ৬ জুন সেটা বেড়ে দাঁড়ায় ২৩ শতাংশে। ৭জুন তা আরও বেড়ে দাঁড়ায় ২৯ শতাংশে। আজ সেটা বেড়ে দাঁড়িয়ে ৪২ শতাংশে।

এ পর্যন্ত জেলায় সাত হাজার ৯৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৮৩ জন। এছাড়া যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৭জন।

যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন। ঊর্ধ্বমুখী এ হার রুখতে ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন এলাকায় মানুষের চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। এছাড়া দুপুরে করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক রয়েছে। সেখানে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান