বাগেরহাটে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে হাসিনা বেগম (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইজিবাইকে বাগেরহটের কচুয়া থেকে পিরোজপুর যাবার পথে তার ওড়না ইজিবাইকের বসার টুলের ফাঁক দিয়ে চাকায় পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে তিনি শ্বাসবন্ধ হয়ে মারা যান।
পরে স্থানীয়রা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এক সন্তানের জননী হাসিনা বেগম চিতলমারী উপজেলার বাকেরগঞ্জের কাঠিপাড়া গ্রামের মো. শাজাহানের স্ত্রী। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শমসের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
/এমপি/








