খুলনার করোনা হাসপাতালে ২৪ ঘণ্টায় ৯ মৃত্যু

খুলনা প্রতিনিধি
১৬ জুন ২০২১, ১১:২২আপডেট : ১৬ জুন ২০২১, ১১:২২

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকি চার জন করোনার উপসর্গ নিয়ে মারা যান। করোনা পজিটিভ পাঁচ রোগীর একজন খুলনার ও বাকি চার জন বাগেরহাটের। এ নিয়ে করোনা হাসপাতালে এখন পর্যন্ত ৩১২ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হলো। বুধবার (১৬ জুন) সকাল ৮টা পর্যন্ত এখানে ১৩৯ জন ভর্তি রয়েছেন।

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকালপার্সন ও খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে। তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে।

তিনি আরও বলেন, বুধবার সকাল ৮টা পর্যন্ত ১৩৯ রোগী ভর্তি ছিল। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ৭০ জন এবং বাকি ২১ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২৮ রোগী চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছে ৩৮ জন। আর ছাড়পত্র নিয়েছেন ৫০ জন। এ সময়ে মারা গেছেন ৯ জন। ৫ জন ছিলেন করোনা পজিটিভ।

এদিকে করোনা পরিস্থিতির ক্রম অবনতির মুখে খুলনা জেনারেল হাসপাতালেও করোনা ইউনিট করা হচ্ছে। আগামী রবি অথবা সোমবার করোনা ইউনিটটি চালুর সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাতে সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, হাসপাতালে বর্তমানে ৭০ শয্যার অক্সিজেন পোর্ট সংযুক্ত আছে, এ কারণে প্রাথমিকভাবে ওই শয্যাতেই করোনা ইউনিট চালু করা হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের