সাতক্ষীরায় করোনার উপসর্গে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২৬ জুন ২০২১, ১৯:২৪আপডেট : ২৬ জুন ২০২১, ১৯:২৪

সাতক্ষীরায় প্রায় প্রতিদিন করোনায় ও উপসর্গে ৯-১০ জনের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ দিনে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ছয়জনসহ ৪৩ জনের মৃত্যু হলো।

করোনার উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন- সাতক্ষীরা পৌর সদরের বাগানবাড়ি এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে আশিকুর রহমান (৪০), পলাশপোল এলাকার মৃত সুরাত আলীর স্ত্রী সূর্যকান্ত বিবি (৮৫), সুলতানপুর এলাকার নিতাব পান্ডের স্ত্রী রিতা (৫৫), রসুলপুর এলাকার সালাউদ্দীনের ছেলে আনার আলী (৬০), সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের মৃত আনোয়ার হোসেনের স্ত্রী জাহানারা খাতুন (৫৫), শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের মৃত তারক চন্দ্র বিশ্বাসের ছেলে চারু বিশ্বাস (৬১), কালিগঞ্জ উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত সুরমান আলীর ছেলে শাহজাহান আলী (৭০), দেবহাটা উপজেলার মৃত কালু গাজীর ছেলে কবিরুল ইসলাম গাজী (৬০) এবং যশোরের বাকুড়া এলাকার ওমর আলী সরদারের স্ত্রী ফাতেমা খাতুন (৪২)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি এবং শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে এসব ব্যক্তি গত ২০ জুন থেকে ২৫ জুনের মধ্যে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এদিকে সাতক্ষীরায় কমেছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সাতক্ষীরা মেডিক্যাল হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ২৭ দশমিক ৯ শতাংশ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৩০ দশমিক ৪৬ শতাংশ। এ নিয়ে ২৬ জুন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন।

সাতক্ষীরা সদর হাসপতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে নয়জনের মৃত্যু হয়েছে। ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৯ শতাংশ।

/এএম/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম