যশোরে আরও ৭ জনের মৃত্যু, কমেছে সংক্রমণ 

যশোর প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১১:১৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১:১৩

গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিন এবং উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। 

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. আরিফ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।  

করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ রয়েছেন। এছাড়া উপসর্গে মৃতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। তাদের বয়স ৩২ থেকে ৬৫ বছরের মধ্যে এবং দুজনের বাড়ি ঝিনাইদহে এবং পাঁচ জনের বাড়ি যশোর জেলায়।

হাসপাতালের রেজিস্ট্রার অনুযায়ী, যশোর জেনারেল হাসপাতালের রেড জোনে আজ ভর্তি রয়েছেন ১৫৫ জন এবং ইয়েলো জোনে ৫৭।      

এদিকে, আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৬২৮ নমুনা পরীক্ষা করে ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৮৪ শতাংশ। 

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম