আ.লীগ জনবিচ্ছিন্ন বিএনপিকে নিয়ে ভাবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৮:০৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৮:১০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্বউল আলম হানিফ বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। এই দলের কে কোথায় যাবে না যাবে কিংবা ভাঙবে এটা তাদের বিষয়। এটা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না, কারণ আওয়ামী লীগ বিএনপির মতো জনবিচ্ছিন্ন দলকে নিয়ে ভাবার কোনও প্রয়োজন আছে বলে মনে করে না।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, রাজনৈতিক দল ভাঙা গড়ার রাজনীতিতে বিশ্বাসী না। দল ভাঙা গড়ার রাজনীতি শুরুই করেছিলো জিয়াউর রহমান। উনি ক্ষমতা দখল করে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেবো। তখন থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য ভাঙা গড়া শুরু করেছিলো। আওয়ামী লীগকে খণ্ড-বিখণ্ড করেছিলো এবং সেই ধারা বিভিন্ন সময় অব্যাহত থেকেছে। আর এই কালচারটা বিএনপির মধ্যে আছে।

তিনি বলেন, শহর এবং গ্রামের কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে এসেছি। শেখ হাসিনা যতদিন থাকবেন একজন মানুষও না খেয়ে থাকবে না। কাউকে খাবারের কষ্টে থাকতে হবে না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যতদিন করোনার এই দুর্যোগ থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য এবং আর্থিক সহায়তা অব্যাহত রাখবেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার পাল।

এ সময় আড়াই হাজার নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে এককালীন সহায়তার তুলে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম