বেনাপোল বন্দর বন্ধ থাকবে ৪ দিন

বেনাপোল প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ২১:৩২আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৩২

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা চার দিন দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।

তিনি বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২০ (মঙ্গলবার) থেকে ২৩ জুলাই (শুক্রবার) পর্যন্ত ভারত থেকে এই বন্দরে আমদানি-রফতানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। ২৪ জুলাই (শনিবার) সকাল থেকে ফের আমদানি-রফতানি সচল হলেও সাপ্তাহিক ছুটির কারণে বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ থাকবে।’

বন্দর সূত্রে জানা গেছে, ২০ থেকে ২২ জুলাই পর্যন্ত পবিত্র ঈদুল আজহা ও ২৩ জুলাই সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে। কাস্টমস হাউজ ও বন্দরে পণ্য খালাস কার্যক্রম শুরু হবে ২৫ জুলাই (রোববার) সকাল থেকে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, ঈদের ছুটির মধ্যে বন্দরে যাতে কোনও ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে এর জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে-রাতে বন্দর এলাকায় টহল দেবে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি বলা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশন্স) আজিজুল হক বলেন, ‘ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনও অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি করা হবে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গত ২৬ এপ্রিল থেকে এ পথে ভ্রমণ বন্ধ থাকলেও মেডিক্যাল ভিসায় রোগীরা বিশেষ অনুমতি নিয়ে সপ্তাহে সাত দিনই ভারত যেতে পারবেন। তবে নিষেধাজ্ঞার আগে যারা আটকা পড়েছিলো তারা দূতাবাস থেকে ছাড়পত্র, কোভিড নেগেটিভ সনদ নিয়ে সপ্তাহে তিন দিন ভারত থেকে দেশে ফিরতে পারবেন। ঈদের ছুটিতে তাদের ফিরতে কোনও বাধা নেই। তবে যারা ফেরত আসবেন তাদের অবশ্যই ১৪ দিন নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম