খুলনার ৫ হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১১:৪০আপডেট : ২২ জুলাই ২০২১, ১১:৪০

খুলনার সরকারি-বেসরকারি পাঁচ হাসপাতালে আরও ১০ জন রোগী মারা গেছেন। ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া সবাই করোনা পজিটিভ রোগী ছিলেন। 

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, সকাল ৮টা পর্যন্ত এখানে ১১৬ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। ছাড়পত্র নিয়েছেন আট জন, মারা গেছেন তিন জন।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত এখানে ৪৫ জন করোনা পজিটিভ ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন। ছাড়পত্র নিয়েছেন তিন জন। মারা গেছেন একজন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯ টা পর্যন্ত এখানে ভর্তি রোগীর সংখ্যা ৬৩ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরও পাঁচ জন। সুস্থ হয়েছেন ছয় জন। মারা গেছেন চার জন। 

খুলনা সি‌টি মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র জানান, এখানে ভর্তি রোগীর সংখ্যা ৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন। সুস্থ হয়েছেন সাত জন, আর মারা গেছেন দুই জন। 

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিট মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, বর্তমানে হাসপাতালটিতে মোট ৪৪ রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চার জন। ছাড়পত্র নিয়েছেন সাত জন। তবে এই হাসপাতলে কেউ মারা যাননি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম