দেয়ালেও করোনাভাইরাস, সাতক্ষীরা মেডিক্যালের ল্যাব বন্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ০০:৫২আপডেট : ২৯ জুলাই ২০২১, ০০:৫২

করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে তিন দিন ল্যাবটি বন্ধ থাকবে।

ল্যাবটি জীবাণুমুক্ত হলে করোনা পরীক্ষা শুরু হবে। বুধবার (২৮ জুলাই) বিষয়টি জানিয়েছেন স্বাস্থ্য দফতরের খুলনা বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মুরশিদ। 

তিনি বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়েছে। ল্যাবের ফ্রিজে জমে থাকা নমুনাগুলো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, সোমবার নমুনা পরীক্ষার সময় পিসিআর ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়ে। এ সময় ল্যাবের সব নমুনার রিপোর্ট পজিটিভ আসে। ল্যাবে ভাইরাস ছড়িয়ে পড়েছে সন্দেহে ল্যাবের দেয়াল থেকে নমুনা নিয়ে পরীক্ষা করা হলে পজিটিভ আসে। পরে ল্যাবটি বন্ধ করে দেওয়া হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, ল্যাবটি ভাইরাসমুক্ত করার কাজ চলছে। আগামী শনিবার থেকে ল্যাবে নমুনা পরীক্ষার চেষ্টা করা হবে। ফল সন্তোষজনক হলে ল্যাব চালু রাখা হবে। সন্তোষজনক না হলে ল্যাবটি আরও দুই দিন বন্ধ রাখা হবে।

গত দুই মাস ধরে সাতক্ষীরা, যশোর, মাগুরা ও নড়াইলের করোনা পরীক্ষার একমাত্র ল্যাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব। ল্যাবে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা থাকলেও প্রতিদিন দ্বিগুণ নমুনা পরীক্ষা করা হয়েছে।

এদিকে, করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ল্যাবের ফ্রিজে জমে থাকা পাঁচ শতাধিক নমুনা পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব কর্তৃপক্ষ এসব নমুনা পরীক্ষা করতে অস্বীকার করায় ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে সাতক্ষীরার ল্যাবে জমে থাকা নড়াইল ও মাগুরার বিপুল পরিমাণ নমুনা পরীক্ষা করে জট কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী