খুলনার ৩ হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু

খুলনা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২১, ১৩:২৪আপডেট : ০৬ আগস্ট ২০২১, ১৩:২৪

খুলনা নগরের তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (৬ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এসব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

খুলনার ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- নগরীর সোনাডাঙ্গা এলাকার নাসির উদ্দিন (৮৭), সদর এলাকার নূর জাহান (৭৮), শামসুর রহমান (৫৫), যশোর কোতোয়ালী এলাকার রূপা (৩১) ও অভয়নগরের রহমত আলী (৬৫)। এছাড়া হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। এর মধ্যে রেড জোনে ৪৬, ইয়েলো জোনে ৪২, আইসিইউতে ২০ এবং এইচডিইউতে ১৩ জন ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। আর ১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন- খুলনার দাকোপের আমতলার পরিতোন্নেছা (৭০) ও গোপালগঞ্জের ফরিদ আহমেদ (৫৮)। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩৬ জন। এর মধ্যে আইসিইউতে ১০ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় পাঁচজন রোগী ভর্তি হয়। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।

গাজী মেডিক্যাল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে বাগেরহাট ফকিরহাটের দেলোয়ার হোসেন (৫২) নামে এক রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। আইসিইউতে ছয় এবং এইচডিইউতে তিনজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন চারজন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

/এফআর/
সম্পর্কিত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
‘চীনের অর্থায়নে হচ্ছে ৫টি নারী হাসপাতাল’ 
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম