সেপটিক ট্যাংকে নেমে বাবা-ছেলের মৃত্যু

যশোর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২১, ১১:২৮আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১১:২৮

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মী মধু দাস (৫৫) এবং তার ছেলে সাগর দাসের (২৫) মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ জানান, ভোর ৬টার দিকে মধু দাস ও তার ছেলে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে যান। কাজ শুরুর প্রায় এক ঘণ্টা পর প্রথমে মধু দাস সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। কিছু সময় পর তার কোনও সাড়াশব্দ না পেয়ে ছেলে সাগরও ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। এরপর দুজনেরই সাড়া না মেলায় বাড়ির মালিক থানায় খবর দেন। এরপর ফায়ার সার্ভিসের সহায়তায় সকাল ৮টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকারীরা জানিয়েছেন বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।

বাড়ির মালিক হাদিউজ্জামান বলেন, ‘মধু দাস পাঁচ হাজার টাকা চুক্তিতে কাজ করতে এসেছিলেন। এর আগেও তিনি আমাদের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করেছেন। কাজের সময় পাশেই দাঁড়িয়েছিলাম। পরপর বাপ ও ছেলে সেপটিক ট্যাংকে ঢোকার পর তাদের কোনও সাড়াশব্দ পাচ্ছিলাম না।’

মৃতরা চৌগাছা উপজেলার কয়েরপাড়া এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের লাশ উদ্ধার করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী