ভেঙে পড়লো লাখো মানুষ পারাপারের ব্রিজটি

বাগেরহাট প্রতিনিধি
১৭ আগস্ট ২০২১, ১৮:২১আপডেট : ১৭ আগস্ট ২০২১, ১৮:২১

বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা-রাজৈর খালের ঝুঁকিপূর্ণ ব্রিজটি ভেঙে পড়েছে। এতে সেখানে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (১৭ জুলাই) মধ্যরাতে ব্রিজটি ভেঙে পড়ে।

জানা গেছে, রায়েন্দা ও খোন্তাকাটা দুই ইউনিয়নের লাখো মানুষের চলাচলের জন্য রায়েন্দা-রাজৈর খালে নির্মিত ব্রিজটি বেশ কয়েকবছর ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। তবুও মানুষ ব্রিজটি দিয়ে পারাপার হচ্ছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় গত বছর তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন ব্রিজটির দুইদিক থেকে আটকে দিয়ে মানুষের চলাচল বন্ধ করে দেয় এবং পাশেই আরেকটি অস্থায়ী ব্রিজ নির্মাণ করেন। কিন্তু এরপরও মানুষ ঝুঁকিপূর্ণ ওই ব্রিজটি দিয়ে চলাচল করে আসছিলো। সোমবার রাত ২টার দিকে ব্রিজটি ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হয়নি। তবে ব্রিজটি ভেঙে খালে পড়ায় এখান দিয়ে নৌযান চলাচল করতে ব্যাহত হচ্ছে। এতে আরও বেশি ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা

এর পাশে পারাপারের জন্য যে অস্থায়ী ব্রিজটি রয়েছে সেটিও ঝুঁকিপূর্ণ। কাঠ ও লোহার এঙ্গেল দিয়ে তৈরি করা ব্রিজটিতে দুই-একজন মানুষ উঠলেই দুলতে থাকে। এটিও যেকোনও সময় ভেঙে পড়তে পারে।

তাই রায়েন্দা-রাজৈর খাল পারাপারের জন্য দ্রুত একটি স্থায়ী কংক্রিটের ঢালাই ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন দুই ইউনিয়নের লাখো মানুষ।

উপজেলার ইউএনও খাতুনে জান্নাত বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল, তাই রাতে ভেঙে পড়েছে। এ বিষয়ে উপজেলার প্রকৌশলীদের সঙ্গে কথা বলেছি, বিষয়টি তারা দেখেছেন। যত দ্রুত সম্ভব ব্রিজটি অপসারণ করে নতুন ব্রিজ নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে। যাতে এলাকার মানুষ ভোগান্তিতে না পড়েন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম