যশোরে তিন ফুট উচ্চতার বর-কনের ধুমধামে বিয়ে

যশোর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৩:০১

স্থানীয় লোকজন বেশ ঘটা করেই বিয়ে দিয়েছেন যশোর সদরের নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার আকবার আলীর ছেলে রবিউল ইসলাম এবং পাশের আন্দুলিয়া গ্রামের নাজির মোল্লার মেয়ে ময়না খাতুনের। তবে তারা দুজনই খর্বাকৃতির। বরের উচ্চতা তিন ফুট এবং কনের উচ্চতাও প্রায় তিন ফুট। গত ১৭ সেপ্টেম্বর বেশ ধুমধাম করে তাদের বিয়ে সম্পন্ন হয়।

রবিবার তাদের ফিরানি (বিয়ের পর মেয়েকে বাবার বাড়িতে নেওয়া) হবে। সে কারণে মেয়েপক্ষ একটি ঘোড়ার গাড়ি সাজিয়ে অন্যরকমভাবে নিয়ে যাওয়ার জন্যে আয়োজন করেছে। নরেন্দ্রপুর পোস্ট অফিসপাড়া ও আন্দুলিয়া গ্রামের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

নরেন্দ্রপুর পোস্ট অফিস এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী মোতাহার হোসেন বুলবুল বলেন, ‘রবিউলের বাবা নেই। মা অন্য জায়গায় বিয়ে করে চলে গেছেন। রবিউল থাকতো খালু জাহাঙ্গীর হোসেনের কাছে।’

তিনি বলেন, ‘দু’পক্ষের অভিভাবকদের সম্মতিতে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। বরযাত্রী হিসেবে আমরা দুটি মাইক্রোবাস আর ২০টি মোটরসাইকেল নিয়ে ৬০ জনের মতো যাই। পরদিন বৌভাতে সেখান থেকে ৪০-৪২ কনে যাত্রীসহ আমরা প্রায় দুইশ’ মানুষের জন্যে আয়োজন করি। সাদাভাতের সঙ্গে গরুর মাংস, খাসির মাংস, ডিম ইত্যাদি ছিল। খাওয়া-দাওয়ায় কোনও সমস্যা হয়নি।’

বিয়ের অন্যতম আয়োজক গাজী কামারুল ইসলাম বলেন, ‘সবার সহযোগিতায় আমরা তাদের বিয়ে দিয়েছি। সবাই দোয়া করবেন তাদের জন্য। এ ধরনের মানুষকে সমাজের মূলস্রোতে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বিয়ের অন্যতম আয়োজক আন্দুলিয়া গ্রামের মোদাচ্ছের মোল্লা বলেন, ‘মেয়েটির বাবা নেই। মা জুট মিলে কাজ করতেন। এখন কাজ নেই। মেয়েটার বয়সও হয়ে যাচ্ছিল। দু’পক্ষের দেখাশোনার মাধ্যমে আমরা বিয়ের আয়োজন করি। মেয়েপক্ষের যাবতীয় খরচ আমাদের গ্রামের ১০-১২ জন মিটিয়েছেন।’

তিনি সবার কাছে নবদম্পতির জন্যে দোয়া চেয়ে বলেন, ‘আজ (রবিবার) মেয়েকে আমরা তার মায়ের বাড়ি আনাবো। সেই কারণে একটু আলাদা ব্যবস্থা করেছি। একটি ঘোড়ার গাড়ি সাজিয়ে-গুছিয়ে তৈরি করা হয়েছে। বিয়েতে যিনি উকিল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সেই তরিকুল ইসলাম যাবেন মেয়েকে আনতে।’

বরের খালু জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ‘রবিউলের জন্ম খুবই দরিদ্র পরিবারে। ছোট্ট অবস্থা থেকেই তার বাবা-মা কেউ নেই। আমরাই রবিউলকে মানুষ করেছি। কৃষিকাজ করেই সে জীবিকা নির্বাহ করে আসছে। তার বিয়ের বয়স হলেও অনেকদিন ধরে মেয়ে খুঁজে পাচ্ছিলাম না। অবশেষে পাশের আন্দুলিয়া গ্রামে একটি মেয়ে খুঁজে পাই। জানতে পারি, ওই গ্রামের নাজির মোল্লার মেয়েও কম উচ্চতার। স্থানীয় ব্যক্তিদের সার্বিক সহযোগিতায় তাদের বিয়ের কাজ সম্পন্ন হয়েছে।’

বর রবিউল বলেন, ‘আমাদের দুজনের সম্মতিতেই বিয়ে হয়েছে। বিয়ে করতে পেরে অনেক ভালো লাগছে।’ দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।

কনে ময়না বলেন, ‘আমাদের বিয়ে খুব ধুমধামে হয়েছে। অনেক ভালো লাগছে। এভাবে বিয়ে হবে কখনও স্বপ্নেও ভাবিনি। বিয়েতে আসা দু’পক্ষই অনেক আনন্দ করেছে। আমাদের জন্য দোয়া করবেন সবাই।’

যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য সুজিত বিশ্বাস জানান, বর রবিউল ইসলামের বয়স ২৬ বছর, কনে ময়না খাতুনের ৩৬ বছর। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় বিয়ের গেট সাজিয়ে, প্যান্ডেল নির্মাণ করে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছে। ইসলামিক শরিয়াহ অনুযায়ী সব আনুষ্ঠানিকতা শেষে এক হাজার এক টাকার কাবিনে তাদের বিয়ে সম্পন্ন হয়। 

 

/এমএএ/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
বন্ধুর বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বিক্ষোভ মিছিল
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের