নদীতে ডুবলো সারবোঝাই জাহাজ, সাঁতরে তীরে ১০ নাবিক

মোংলা প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২১, ১৮:০০আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৮:০০

মোংলা বন্দরের পশুর নদীতে ‘এমভি দেশ বন্ধু’ নামের সারবোঝাই একটি কার্গো (লাইটার) জাহাজ ডুবে গেছে। শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে পশুর নদীর কাইনমারী এলাকায় জাহাজটি ডুবে যায়। এ সময় জাহাজে থাকা ১০ নাবিক সাঁতার কেটে কূলে ফেরেন।

জাহাজের মাস্টার মো. রিয়াদ আলী মোল্লা ও বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক আবুল হাসান বাবুল জানান, বন্দরের হারবাড়িয়া-১৪ নম্বরে অবস্থানরত পানামা পতাকাবাহী ‘এমভি সিএনভি জর্দানি’ নামে একটি বাণিজ্যিক জাহাজ থেকে বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে ৮৫০ মেট্রিক টন ড্যাপ সার বোঝাই করে পশুর নদীতে আসার সময় অন্য আরেকটি লাইটার জাহাজ এটিকে ধাক্কা দিলে ডুবে যায়।

বর্তমানে জাহাজটির ব্রিজের কিছু অংশ দেখা গেলেও বেশিরভাগই পানিতে নিমজ্জিত রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কার্গো জাহাজের মাস্টার রিয়াদ আলী মোল্লা।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ও সচিব (ভারপ্রাপ্ত) কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, ‘দুর্ঘটনাকবলিত স্থানে হারবার বিভাগের লোকজন পাঠানো হচ্ছে। তারা পরিদর্শন করে আসার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে কার্গোটি মূল চ্যানেলের বাইরে ডুবেছে, এতে এ চ্যানেল দিয়ে নৌ চলাচলে কোনও সমস্যা ও ঝুঁকি নেই।’

তিনি আরও বলেন, ‘এরপরও দুর্ঘটনাকবলিত স্থানে মার্কিংয়ের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। যাতে পুনরায় কোনও দুর্ঘটনা না ঘটে।’

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী