ফেসবুকে উসকানিমূলক পোস্ট: ছাত্রলীগের ৬ নেতাকে অব্যাহতি

সাতক্ষীরা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৮:১৪আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৮:১৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ায় সাতক্ষীরায় ছাত্রলীগের ছয় নেতাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক সুমন হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।

এতে বলা হয়েছে, দলীয় আদর্শ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হলো।

অব্যাহতিপ্রাপ্ত নেতারা হলেন- সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর আলম, দরগাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী সুজন, প্রতাপনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান রেজা, কাদাকাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও তালা উপজেলার খলিষখালি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম।

জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বলেন, ‘যে ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তারা সম্প্রতি ফেসবুকে বিভিন্ন সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট দিয়েছেন। সংগঠনের পদে থেকে সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলের নীতি আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলনে, ‘বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া সংগঠন। ছাত্রলীগ একটি অসাম্প্রদায়িক সংগঠন। এই ধরনের কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে জেলা ছাত্রলীগ।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান