শৃঙ্খলাভঙ্গের দায়ে আ.লীগের ৯ নেতাকে বহিষ্কার

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২১, ১৮:৪৩আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ২০:৪১

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আওয়ামী লীগের নয় নেতাকে বহিষ্কার করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দলের মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়।  

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে দলটির উপজেলা কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় নেতাদের বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল আরেফিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম সেন্টু, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ-দফতর সম্পাদক নুরুল ইসলাম, তালবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মণ্ডল, আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী টুটুল, কুর্শা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহন লাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসাদুজ্জামান সুমন, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি কবির হোসেন বিশ্বাস ও সদস্য ইব্রাহিম খলিল।

বিজ্ঞপ্তিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামারুল উল্লেখ করেন, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৬(ক) ও (ঠ) ধারা অমান্য করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার অপরাধে তাদের দল থেকে বহিষ্কার করা হয়।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের