সাতক্ষীরায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে বহিষ্কার

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ নভেম্বর ২০২১, ২১:৪০আপডেট : ০৪ নভেম্বর ২০২১, ২১:৪০

সাতক্ষীরা সদরের তেরোটি ইউনিয়নের মধ্যে নয়টিতে নৌকার প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এজন্য নয় জন আওয়ামী লীগ নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ (ভারপ্রাপ্ত) এবং সাধারণ সম্পাদক শাহজাহান আলী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন– ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ফিংড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী লুৎফর রহমান, সদর উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আব্দুল কাদের, বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বিদ্রোহী প্রার্থী মোশাররফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও শীবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ, সদর উপজেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা বাবু, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সাইফুদ্দীন ইসলাম পলাশ, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও কুশখালী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম শ্যামল, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আগরদাড়ী ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী মজনুর রহমান মালি এবং কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিদ্রোহী প্রার্থী মনিররুল ইসলাম।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম