স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবককে হত্যা, দম্পতির যাবজ্জীবন

মোংলা প্রতি‌নি‌ধি
০৯ নভেম্বর ২০২১, ১৮:৫৮আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৮:৫৮

বাগেরহাটের রামপালে আলমগীর হোসেন (২২) হত্যা মামলায় এক দম্পতির যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ নভেম্বর) বিকালে বাগেরহাটের অতিরিক্ত দায়রা ও জজ (দ্বিতীয়) আদালতের বিচারক তপন রায় এ আদেশ দেন।

একইসঙ্গে আদালত দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত স্বামী মো. সিরাজুল ইসলাম মিয়া (২৮) আদালতের কাঠগড়ায় উপস্থিত থাকলেও স্ত্রী সাবিনা বেগম (২৪) পলাতক রয়েছেন। 

মামলার বিবরণে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের গনি শেখের বাড়িতে ভাড়া বাসায় ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার জগীহদা গ্রামের বাচ্চু  মিয়ার ছেলে সিরাজুল ইসলাম মিয়া ও তার স্ত্রী সাবিনা বেগম থাকতেন। তাদের পূর্বপরিচিত আলমগীর হোসেন সিরাজুলের অনুপস্থিতে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

পরে বিষয়টি সাবিনা বেগম স্বামী সিরাজুলকে জানান। দুজনে কৌশলে আলমগীরকে ডেকে এনে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর রাতে শ্বাসরোধে হত্যার পর লাশ পুকুরে ফেলেন। এ ঘটনায় পার্শ্ববর্তী মালিডাঙ্গা গ্রামের নিহত আলমগীরের বাবা মোশারেফ হোসেন বাদী হয়ে রামপাল থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পরের বছরের ২৪ মার্চ রামপাল থানার এসআই ইমারত শেখ সিরাজুল ইসলাম মিয়া ও তার স্ত্রী সাবিনা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। স্বাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম