মুক্তিপণ দিয়ে বাড়ি ফিরলেন বঙ্গোপসাগরে অপহৃত ৭ জেলে

মোংলা প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৯:২৭আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৯:২৭

বঙ্গোপসাগরে জলদস্যুদের হাতে অপহরণের শিকার সাত জেলে মুক্তিপণ দিয়ে ৬০ ঘণ্টা পর ছাড়া পেয়ছেন। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে অপহৃত জেলেরা তাদের নিজ নিজ বাড়ি এসে পৌঁছান। এ সময় পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

গত ২১ নভেম্বর রাত ৯টায় বঙ্গোপসাগর থেকে এসব জেলেদের অপহরণ করে জলদস্যুরা। এরপর মুক্তিপণ দাবি করে দস্যুরা। মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়া জেলেরা হলেন- বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকমান হোসেন (৬০), জাকির হোসেন (৫০), বরগুনার পাথরঘাটা উপজেলার জেলে নেছার খান (৫০), কামাল হোসেন (৪৫), জামাল হোসেন (৪৮) ও পিরোজপুরের হেলাল (৩৫) ও জাহাঙ্গীর  (৪০)।

ফিরে আসা জেলে লোকমান ও জাকির হোসেন জানান, অপহরণের পর দস্যুরা সারারাত ট্রলার চালিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায় তাদের। কোনও খাবার না দিয়ে বেদম মারধর করে। অপহরণের একদিন পর মোবাইল ফোনে জেলেদের মালিকদের কাছে তিন লাখ টাকা চাঁদা পরিশোধ করতে বলে জলদস্যুরা।

এ সময় জেলেদের মারধর করা হয়। পরে জেলে লোকমানের আত্মীয়-স্বজন বিকাশের মাধ্যমে জলদস্যুদের কাছে মুক্তিপণের টাকা পাঠান। এরপর বাকিদের পরিবারও একইভাবে জলদস্যুরদের টাকা পাঠায়। দস্যুরা মুক্তিপণের তিন লাখ টাকা পাওয়ার পর ২৪ নভেম্বর ভোরে সাত জেলেকে ফিশিং ট্রলারের আইসকুঠুরিতে আটক অবস্থায় রেখে অপর একটি ট্রলারে করে পালিয়ে যায়। পরে সেখান থেকে বের হয়ে জেলেরা জানতে পারেন, তাদের অবস্থান ভোলা জেলার চর-মমতাজ এলাকায়।

ছাড়া পাওয়া জেলেরা সেখান থেকে ট্রলার চালিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় এসে নৌ-পুলিশকে ঘটনার বর্ণনা দেন। এরপর থানা পুলিশের সহায়তায় জেলেরা বাগেরহাটের শরণখোল, বরগুনার পাথরঘাটা ও পিরোজপুরের গ্রামের বাড়িতে ফেরেন।

বাগেরহাটের শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, জলদস্যুদের ব্যবহৃত ফিশিং ট্রলারে করে জেলেরা ফিরে আসায় কুয়াকাটার জেলেরা তাদের ডাকাত সন্দেহ করে। পরে বাগেরহাট, বরগুনা ও পিরোজপুর পুলিশ রিপোর্ট দেওয়ার পরে সেখানের নৌ-পুলিশ ও র‍্যাব জেলেদের বাড়ি ফেরার ব্যবস্থা করে।

/এফআর/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
‘বন কর্মকর্তার গুলিতে’ জেলে নিহত, কার্যালয়ে বিক্ষুব্ধ জনতার হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি