সাতক্ষীরার ১৭ ইউপির ১১টিতেই হেরেছে নৌকা

সাতক্ষীরা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২২:৪৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২২:৪৯

দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তৃতীয় ধাপে সাতক্ষীরার দেবহাটার পাঁচ ও কালিগঞ্জের ১২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে দুই উপজেলার ১৭ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ছয়টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন; বাকিগুলোতে হেরেছেন। এর মধ্যে আওয়ামী লীগের পাঁচ ​বিদ্রোহী প্রার্থী, স্বতন্ত্র পাঁচ প্রার্থী ও জাতীয় পার্টির একজন  নির্বাচিত হয়েছেন।

কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে জাতীয় পার্টির সাফিয়া পারভিন, দক্ষিণ শ্রীপুরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের গোবিন্দ চন্দ্র মন্ডল, বিষ্ণুপুরে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম, তারালিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের এনামুল ইসলাম ছোট, মথুরেশপুরে বিদ্রোহী প্রার্থী আবদুল হাকিম, চাম্পাফুলে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোজাম্মেল হক গাইন, ভাড়াশিমলায় বিদ্রোহী প্রার্থী নাজমুল হাসান, ধলবাড়িয়ায় বিদ্রোহী প্রার্থী গাজী শওকত হোসেন, কুশলিয়ায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের আবুল কাসেম মো. সুমন, মৌতলায় স্বতন্ত্র প্রার্থী ফেরদৌস মোড়ল, রতনপুরে আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলিম আল রাজী ও নলতায় স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান জয়ী হয়েছেন।

অপরদিকে, দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী আসাদুল হক, পারুলিয়ায় স্বতন্ত্র প্রার্থী গোলাম ফারুক বাবু, দেবহাটায় বিএনপি নেতা মো. আব্দুল মতিন, সখিপুরে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম, নওয়াপাড়ায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের আলমগীর হোসেন সাহেব আলী নির্বাচিত হয়েছেন। রাতে সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

/এএম/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সুপ্রিম কোর্ট বার নির্বাচন১১ হাজারের মধ্যে ভোট দিলেন ৪০৪৮ আইনজীবী
বৈরী আবহাওয়ার মধ্যে চলছে ঢাকা আইনজীবী সমিতির ভোটগ্রহণ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি