মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো: নজরুল ইসলাম ঋতু

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২১, ২০:১৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ২০:২৭

দেশে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের নজরুল ইসলাম ঋতু। নির্বাচনের জয়লাভ করার পর দিন সোমবার (২৯ নভেম্বর) তিনি সাংবাদিকদের বলেন, ‘সমাজের একজন অবহেলিত মানুষ হওয়ার পরেও এলাকার মানুষ আমাকে ভালোবেসে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এ জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। আমি এখন থেকে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করবো।’

রবিবার ঝিনাইদহের কালীগঞ্জের ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আনারস প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৫৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম সানা নৌকা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট। ঋতু নৌকার প্রার্থীর চেয়ে ৫ হাজার ২৮ ভোট বেশি পেয়েছেন। এছাড়াও তিনি উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে চেয়ারম্যান পদে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন।

নির্বাচনে বিজয়ী হওয়ার পর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে নজরুল ইসলাম ঋতু বলেন, ‘আমি ত্রিলোচনপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপ দিতে চাই। সবচেয়ে বেশি কষ্ট পাই যখন শুনি আমার এলাকার কেউ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না অথবা মেয়ে বিয়ে দিতে পারছেন না। এখন বিজয়ী হতে পেরে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে পারবো।’

তিনি বলেন, ‘এই গ্রামে আমার জন্ম। এখানে আমার পরিবার বেড়ে উঠেছে। তাদের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সম্প্রদায়ের ভোটের অধিকার দিয়েছেন। তার অবদানের কথা আমরা কোনও দিন ভুলবো না।’

কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের দাদপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের সন্তান ঋতু তার নিজের জীবনের গল্প তুলে ধরে বলেন, “জন্মের পর তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার কারণে পাঁচ বছর বয়সে ঢাকায় চলে যাই। সামান্য লেখাপড়া করেছি। সামাজিক নানা প্রতিবন্ধকতায় প্রাথমিকের গণ্ডি পেরোনো হয়নি। ছোটবেলা থেকেই ঢাকার ডেমরা থানায় আমার দলের গুরুমা’র কাছেই বেড়ে ওঠা। এখন আমার বয়স ৪৩ বছর। গুরুমা’র পরের দায়িত্বটা এখন আমার কাঁধে। তবে ঢাকাতে থাকলেও পরিবারের টানে প্রায়ই বাড়িতে আসি। ঋতুর আরও তিন ভাই ও তিন বোন রয়েছেন। তিন ভাই ঢাকায় থাকেন এবং বোনদের বিয়ে হয়ে গেছে।’

উল্লেখ্য, এর আগে গত উপজেলা পরিষদ নির্বাচনে পার্শ্ববর্তী উপজেলা কোটচাঁদপুরে পিংকি খাতুন নামে এক তৃতীয় লিঙ্গের প্রার্থী উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দেশের মধ্যে তৃতীয় লিঙ্গের প্রথম জনপ্রতিনিধির স্বীকৃতি পান।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী