ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের কমিটি অবৈধ ঘোষণা

সাতক্ষীরা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২১, ১০:৩৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১০:৩৭

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বর্তমান কমিটি অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। আদালতের নির্দেশে খুলনা বিভাগীয় শ্রম অধিদফতর পাঁচ সদস্যের একটি নির্বাচন পরিচালনা আহ্বায়ক কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। 

পাঁচ সদস্যের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে এজাজ আহম্মেদ স্বপনখে। সদস্যরা হলেন—আশারাফুজ্জামান আশু, বাবু রামকৃষ্ণ চক্রবর্তী, এইচএম মাকসুদ খান ও মিজানুর রহমান। 

খুলনা বিভাগীয় শ্রম অধিদফতরের উপ-পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত পত্রে জানানো হয়, নতুন কমিটি আগামী ৪৫ দিনের মধ্যে শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করবে।

এদিকে, উচ্চ আদালতের আদেশে শ্রম অধিদফকরের নির্দেশনায় নতুন কমিটির সদস্যরা দায়িত্ব গ্রহণ ও মতবিনিময় সভায় মিলিত হয়। সভায় বন্দরের ব্যবসায়ী সাংবাদিকসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এজাজ আহম্মেদ স্বপন জানান, স্বার্থান্বেষী গোষ্ঠীর কাছে ব্যবসায়ীদের আশা ভরসার জায়গা সিঅ্যান্ডএফ এজেন্ট জিম্মি হতে পারে না। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, ভোমরা বন্দরের উন্নয়ন করাই হতে হবে মূল লক্ষ্য। আশা করি গঠণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব এসে ভোমরা বন্দরের সার্বিক উন্নয়নে কাজ করবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনে কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাছিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাচন ছাড়াই গঠিত কমিটিকে অবৈধ উল্লেখ করে ব্যবসায়ীদের পক্ষে উচ্চ আদালতের স্মরণাপন্ন হন এজাজ আহম্মেদ স্বপন।

/এসএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি