মহেশপুর উপজেলা ছাত্রলীগ সভাপতিকে বহিষ্কার

ঝিনাইদহ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২১, ২৩:০৯আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ২৩:০৯

হাসপাতালে চিকিৎসাধীন পিতার সামনে ছেলের নিজের গালে জুতা মারতে বাধ্য করানো ঝিনাইদহের মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রানা হামিদ ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ জানান, ছাত্রলীগ জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশের বিরুদ্ধে দলীয় আদর্শ ও গঠনতন্ত্র পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত ৭ ডিসেম্বর রাতে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হন উপজেলার যাদবপুর গ্রামের গিয়াস উদ্দিন। তার ছেলে এস এম সরকার ওরফে হোসাইন ঢাকায় চাকরি করেন। হোসাইন আওয়ামী লীগের কর্মী হিসেবে এলাকায় পরিচিত। বাবার অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে আসেন। ফেসবুকে বিরুদ্ধে লেখার জের ধরে রাত ১২টার দিকে হাসপাতালে এসে অসুস্থ পিতার সামনেই ছেলে এস এম সরকার ওরফে হোসাইনকে নিজের গালে জুতা মারতে বাধ্য করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ। বিষয়টি ফেসবুক ও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে জেলা ছাত্রলীগ এই সিদ্ধান্ত নেয়।

/এফআর/
সম্পর্কিত
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ‘বড়’ মিছিল
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক