সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের থাবায় জেলের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২১, ০১:১১আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০১:১২

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের থাবায় মজিবর গাজী নামে এক জেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার লাশ উদ্ধারের পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবনের পায়রাটুলী খাল সংলগ্ন এলাকা থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে বন বিভাগ। 

বন বিভাগের কর্মকর্তারা জানান, সোমবার বিকাল ৪টার দিকে সুন্দরবনের পায়রাটুলি খালে কাঁকড়া ধরার সময় বাঘের থাবায় মজিবর গাজীর মৃত্যু হয়। তিনি গাবুয়া এলাকার বাসিন্দা। 

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে অভিযান শুরু করে। একপর্যায়ে সুন্দরবনের ভেতর থেকে মজিবর গাজীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। সব প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বন আইনের নিয়ম অনুযায়ী ওই জেলের পরিবারকে তিন লাখ টাকা অনুদান দেওয়া হবে। 

তিনি আরও বলেন, চলতি বছর সুন্দরবনে বাঘের হামলায় চার জেলে নিহত হয়েছেন। একই সময়ে এক জেলে আহত হন। এর মধ্যে দুই জনের পরিবারকে ছয় লাখ টাকা অনুদান দিয়েছে বন বিভাগ।

/এএম/এলকে/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম