অধ্যাপক সেলিমের মৃত্যু: দ্রুত বিচারিক প্রক্রিয়া শুরুর দাবি শিক্ষক সমিতির

খুলনা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২২, ২৩:০৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ২৩:০৯

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষক অধ্যাপক ড. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি দ্রুত আইনি বিচারিক প্রক্রিয়া শুরুর দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার তারা এ ঘটনায় কুয়েট কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রমসহ দায়-দায়িত্ব পালন করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে কুয়েট শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় এ সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. প্রতীক চন্দ্র বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী শিক্ষক ড. সেলিমের পরিবারকে সব আর্থিক সুবিধাসহ অতিরিক্ত এক কোটি টাকা প্রদান এবং ড. সেলিমের স্ত্রীকে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করার দাবি জানানো হয়।

আরও খবর: অধ্যাপক সেলিমের মৃত্যু: ছাত্রলীগ নেতাসহ ৪ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

 
/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান