যশোরে তৃতীয় লিঙ্গের একজনকে হত্যা: অস্ত্রসহ গ্রেফতার ৪

যশোর প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০২২, ২০:২৬আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২০:২৬

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলীকে (৩৫) হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে রবিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-দোগাছিয়া এলাকার জিয়াউর রহমানের ছেলে শাকিল পারভেজ (২১), শাহাজুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), তৃতীয় লিঙ্গের নাজমা (৩৫) ও সেলিনা (৪৫)।

যশোর ডিবি পুলিশের ওসি রুপম কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৮ জানুয়ারি)  সকাল ৮টায় সহকর্মী নাজমা ও সেলিনাকে নিয়ে ধর্মতলার বাসা থেকে ঝিকরগাছার ছুটিপুরে যাচ্ছিলেন লাভলী। পথিমধ্যে যশোর সদরের হালসা সেতুর কাছে কিছু দুর্বৃত্তরা তাদের ইজিবাইকের গতিরোধ করে। এরপর নাজমা ও সেলিনাকে ইজিবাইক থেকে নামিয়ে লাভলীর মাথায় গুলির চেষ্টা করে। গুলি বের না হলে ছুরি দিয়ে গলায় ও মুখে আঘাত করে চলে যায়। 

নাজমা ও সেলিনা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১০টার দিকে মৃত্যু হয়। এরপর কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক টিম শনিবার রাত থেকে অভিযান শুরু করে। 

তিনি জানান, নাজমা ও সেলিনার স্বীকারোক্তি অনুযায়ী, যশোর সদরের হাশিমপুর, দোগাছিয়া, ঝাউদিয়া, নারাঙ্গালী ও ধর্মতলা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে চার জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু ও একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। 

এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম অস্ত্র ওি গুলি উদ্ধার সংক্রান্তে মামলা করেছেন। ভুক্তভোহী লাভলীর ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছেন। 

/এসএইচ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম