৬৪০ মেট্রিক টন সার নিয়ে ভৈরব নদে জাহাজডুবি

যশোর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০৪

ইউরিয়া সার বোঝাই একটি জাহাজ যশোরের অভয়নগরে ভৈরব নদে ডুবে গেছে। বুধবার রাতে নওয়াপাড়া এলাকার পীরবাড়ি খেয়াঘাটের পাশে ভৈরব নদে এমভি শারিব বাঁধন নামে জাহাজটি ডুবে যায়। ওই জাহাজে কাতার থেকে আমদানি করা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ৬৪০ মেট্রিক টন ইউরিয়া সার ছিল।

জানা গেছে, চট্টগ্রামভিত্তিক শিপিং কোম্পানি টোটাল শিপিং ওই সার পরিবহন করছিল। এদিকে ওই জাহাজের ইউরিয়া গলে ভৈরবের পানি দূষিত হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শিপিং কোম্পানি সূত্র জানায়, কাতার থেকে আমদানি করা ইউরিয়া বড় জাহাজে করে চট্টগ্রামে আনা হয়। সেখান থেকে ৬৮০ মেট্রিক টন (১৩ হাজার ৫০০ বস্তা) ইউরিয়া ছোট জাহাজ এমভি শারিব বাঁধনে ভরা হয়। গত ২১ জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে রওনা হয়ে ২৫ জানুয়ারি অভয়নগর উপজেলার নওয়াপাড়া পীরবাড়ি খেয়াঘাটে নোঙর করে। সার নামানোর জন্য বুধবার দুপুরে জাহাজটি তীরের কাছাকাছি আনা হয়। বৃহস্পতিবার সকালে ওই সার ঘাটে নামানোর কথা ছিল।

বুধবার রাতে নদে ভাটা ছিল। পানি কম থাকায় ইউরিয়ার ভারে রাত সাড়ে ১২টার দিকে জাহাজটির তলা ফেটে যায়। এরপর জাহাজটি আস্তে আস্তে ডুবতে থাকে। এতে জাহাজে থাকা সার গলে নদের পানিতে মিশে যায়।

এমভি শারিব বাঁধনের মাস্টার শরিফ হোসেন বলেন, ‘জাহাজে থাকা ৬৪০ মেট্রিক টন ইউরিয়া নামানোর অপেক্ষায় ছিল। গত রাতে জাহাজের তলা ফেটে পানি উঠতে শুরু করে। রাত ২টার দিকে জাহাজটি পানিতে ডুবে যায়।’

টোটাল শিপিং কোম্পানির খুলনা ইনচার্জ আব্দুল মজিদ বলেন, ‘জাহাজে কাতার থেকে আমদানি করা ইউরিয়া ছিল। জাহাজের সব ইউরিয়া পানিতে মিশে গেছে। এতে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। জাহাজটি উদ্ধারে আমরা ব্যবস্থা নিচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম