এখনও নিখোঁজ ১৩ জেলে, চলছে যৌথ উদ্ধার অভিযান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:১৫আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৯

বঙ্গোপসাগরে শুক্রবার রাতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ২৫টি ট্রলারডুবির ঘটনায় দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। তবে, রবিবার (৬ ফেব্রুয়ারি) ভোর থেকে বিকাল পর্যন্ত নিখোঁজ আর কোনও জেলের সন্ধান মেলেনি। নিখোঁজ থাকা ১৩ জেলে ও নিমজ্জিত ট্রলারগুলোর সন্ধানে বঙ্গোপসাগরে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।

সুন্দরবনের দুবলার চর জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় জানান, জেলেদের উদ্ধারে যৌথ অভিযানে অংশ নিয়েছে নৌবাহিনীর একটি জাহাজ, কোস্টগার্ডের দুটি জাহাজ, সুন্দরবন বিভাগের দুটি নৌযান ও দুবলার চর শুঁটকি পল্লির জেলেদের ৫০টি ফিশিং ট্রলার।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যা পর্যন্ত ডুবে যাওয়া ১৩টি ট্রলার ও নিখোঁজ দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জেলে। বাকি জেলে ও ট্রলার উদ্ধারে যৌথ অভিযান চালানো হচ্ছে। রবিবার বিকাল পর্যন্ত জীবিত বা মৃত আর কোনও জেলের সন্ধান মেলেনি। সোমবারও উদ্ধার অভিযান চলবে।

এর আগে, নিখোঁজ জেলেদের মধ্যে শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গোপসাগর থেকে জেলে মামুন শেখ ও ইসমাইল শেখের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। মামুন বাগেরহাটের চিতলমারী উপজেলার কালীগঞ্জ গ্রামের আনোয়ার শেখের ছেলে আর ইসমাইল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার জানখালি গ্রামের আজিজ শেখের ছেলে।

/আরকে/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
সুন্দরবনের ডাকাতদের কাছে জিম্মি ২১ জেলে উদ্ধার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের