সকালে হাঁটতে বেরিয়ে প্রাণ গেলো সাবেক মেম্বারের

সাতক্ষীরা প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ১৩:২২আপডেট : ০২ মার্চ ২০২২, ১৩:২২

সাতক্ষীরায় কাঠবোঝাই ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় হাবিবুর রহমান খোকন (৩০) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে এই দুঘর্টনা ঘটে।

হাবিবুর রহমানসদর উপজেলার আগরদাঁড়ী ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নাসের সরদারের ছেলে। তিনি ওই গ্রামের সাবেক মেম্বার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিন সকালে হাঁটতে বের হন হাবিবুর রহমান। আজ সকালে সাতক্ষীরা-যশোর সড়কের শিশু হাসপাতালের সামনে থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় সাতক্ষীরা শহর থেকে ছেড়ে আসা কাঠবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ভ্যানটি আটক করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম