স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আরও ২ আসামি গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ২১:২৪আপডেট : ০২ মার্চ ২০২২, ২১:২৪

বাগেরহাটের কচুয়ায় নবম শ্রেণি পড়ূয়া স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১ মার্চ) বিকালে চট্টগ্রামের পতেঙ্গা সজীব মোল্লাকে গ্রেফতার করে খুলনা র‌্যাব-৬। আইনি প্রক্রিয়া শেষে বুধবার (২ মার্চ) বিকালে তাকে কচুয়া থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, মঙ্গলবার রাতে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে শকিজুল টিপু (২৩) নামে অপর এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, শুক্রবার গভীর রাতে এজাজুল মোল্লাকে (২১) গ্রেফতার করা হয়। এই ঘটনায় এখন পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হলো।

কচুয়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে শকিজুলকে পুলিশ ও চট্টগ্রামের পতেঙ্গা এলাকা সজীবকে র‍্যাব গ্রেফতার করেছে। গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার আদালতে তোলা হবে।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি কচুয়া উপজেলায় বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় কাদের মোল্লার ছেলে এজাজুল মোল্লা, আজহার শেখের সোহেল শেখ, ইউনুস শেখের ছেলে টিপু শেখ ও বাকের মোল্লার ছেলে সজীব মোল্লা কৌশলে ঘরে ঢুকে ওই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে ২৫ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়ক অবরোধ করেন।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান