সাত মাস কারাভোগের পর দেশে ফিরলেন ১৩ ভারতীয় জেলে

মোংলা প্রতিনিধি
০৫ মার্চ ২০২২, ১৬:৩৬আপডেট : ০৫ মার্চ ২০২২, ১৬:৩৬

সাত মাস কারাভোগের পর বাংলাদেশের কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১৩ ভারতীয় জেলে। শনিবার (০৫ মার্চ) বাগেরহাট জেলা কারাগার থেকে তারা মুক্ত হন। 

দুপুর দেড়টার দিকে তাদেরকে বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার সন্দীপ মিত্রের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদেরকে দেশে পাঠানো হয়। 

তারা হলেন সাইফুদ্দিন হালদার (৩৪), শাহানুর আলী মোল্লা (১৮), স্বর্ণ কুমার খরা (২২), সুবোধ জানা (৬৯), কমলাকান্ত হালদার (৩৬), সুখদেব দলপতি (২১), ঝন্টু দাস (৪৩), মিলন ঘরামি (৩৭), আব্দুল আলী মোল্লা (২১), স্বপন দাস (৫০), ইউনুস আলী শেখ (৩১), শেখ রজব আলী (৩৪) ও আলাউদ্দিন মীর (১৮)। তারা ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার বাসিন্দা।

বাংলাদেশে ঢুকে অবৈধভাবে মাছ শিকারের সময় গত ৭ আগস্ট কোস্টগার্ডের হাতে এসব জেলে আটক হন। পরে তাদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করে কোস্টগার্ড।

মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল শেখ বলেন, গত বছরের ৮ আগস্ট ভারতীয় ১৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পরদিন আদালতের মাধ্যমে বাগেরহাট কারাগারে পাঠানো হয়। সাত মাস কারাভোগের পর শনিবার তারা মুক্ত হন। পরে তাদের নিজ দেশে পাঠানো হয়। একই সঙ্গে তাদের মাছ ধরা এফবি ‘স্বর্ণতারা’ ট্রলারটি ফেরত দেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
কত দিন বন্ধ থাকবে ভারতীয় ভিসা সেন্টার 
ভারতীয়দের নিয়ে বর্ণবাদী মন্তব্যের বিরুদ্ধে যা বললেন মার্কো রুবিও
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী