হাসপাতাল ছাড়ার দিন মায়ের কাছ থেকে শিশু চুরি

যশোর প্রতিনিধি
০৬ মার্চ ২০২২, ১৮:৫৩আপডেট : ০৬ মার্চ ২০২২, ১৮:৫৩

যশোর শিশু হাসপাতাল থেকে আট দিন বয়সী একটি শিশু চুরি হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে শিশুটির মায়ের কাছ থেকে বোরকা পরিহিত অজ্ঞাত এক নারী কৌশলে শিশুটিকে চুরি করে নিয়ে যান।

ঘটনার পরপরই বিষয়টি পুলিশকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।

চুরি যাওয়া শিশুটির মা আসমা খাতুন ও বাবা মেহেদী হাসান জনি ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের বাসিন্দা। গত ২৭ ফেব্রুয়ারি কালীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে  এই দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। জন্মের পরই অসুস্থ শিশুটিকে চিকিৎসার জন্য যশোর শহরতলীর খাজুরা বাসস্ট্যান্ড এলাকার শিশু হাসপাতালে ভর্তি করা হয়। এখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে রবিবার রিলিজ দেওয়া হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্ত্রী-সন্তানকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি ভাড়া করতে যান শিশুটির বাবা মেহেদী হাসান জনি। ওই সময় শিশুটির মা ও নানি বাড়ি যাওয়ার জন্য জিনিসপত্র ব্যাগভর্তি করছিলেন। তখন অজ্ঞাত এক নারী এসে শিশুটিকে মায়ের কাছ থেকে কোলে দিয়ে জিনিসপত্র গোছাতে বলেন। এই সুযোগে শিশুটিকে নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান ওই নারী। পরে সন্তানসহ ওই নারীকে খুঁজে না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান শিশুটির মা-বাবা।

যশোর শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সৈয়দ নূর-ই-হা-মীম বলেন, সকালে শিশুটিকে রিলিজ দেওয়া হয়। তারা হাসপাতালের তিনতলায় ছিল। বিষয়টি জানার পরই আমরা হাসপাতালের প্রধান গেট বন্ধ করে দিই। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী শিশুটিকে কোলে নিয়ে দুই-চার মিনিট আশপাশে ঘোরাঘুরির পর রাস্তা দিয়ে বাঁ দিকে চলে যাচ্ছেন। বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে জানানো হয়।

খবর পাওয়ার পরই যশোর পুলিশের একাধিক টিম হাসপাতালে পৌঁছায়। যশোর উপ-শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. এজাজুল হক বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হাসপাতাল থেকে প্রয়োজনীয় ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শিশুটিকে উদ্ধারে পুলিশি তৎপরতা শুরু হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছে পুলিশ।

/এএম/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী