ভারতে পাচারের উদ্দেশ্যে সয়াবিন মজুত, ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল প্রতিনিধি
০৭ মার্চ ২০২২, ১৬:২৮আপডেট : ০৭ মার্চ ২০২২, ২২:০৫

যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআইয়ের গোপন তথ্যের ভিত্তিতে ভারতে পাচারের উদ্দেশে সয়াবিন তেল মজুত করায় এক ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুর ১২টায় এ জরিমানা আদায় করা হয়। এ সময় বেনাপোল বাজারে সয়াবিন তেলের মূল্য যাচাই করা হয়। 

বেনাপোল এনএসআইয়ের সহকারী পরিচালক ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের কাছে গোপন খবর আসে, ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্তের মেসার্স সততা স্টোরে তেল মজুত করছে পাচারকারীরা। বিষয়টি শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা ও বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়াকে অবহিত করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সততা স্টোরের মালিককে তিন হাজার টাকা জরিমানা করা হয়। তাকে সতর্ক করা হয়, পরবর্তী সময়ে ভারতে তেল পাচারের উদ্দেশ্যে বিক্রি করা হলে ৫০ হাজার টাকা জরিমানা ও এক বছর জেলসহ ফৌজদারি মামলা দেওয়া হবে।’

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী অফিসার জানান, দেশের সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি রোধে বেনাপোল বাজারের বিভিন্ন মুদি দোকানে মূল্য তালিকাসহ পণ্যের মান যাচাই করা হয়েছে।

মূল্যবৃদ্ধি রোধে এমন অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম