সুন্দরবন অঞ্চলের নদীর দখল-দূষণ বন্ধের দাবি

মোংলা প্রতিনিধি
১৪ মার্চ ২০২২, ২৩:১৮আপডেট : ১৪ মার্চ ২০২২, ২৩:১৮

‘জীববৈচিত্র্যের জন্য নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন করা হয়েছে। মোংলা উপজেলার পশুর নদীর পাড়ে চিলাবাজার এলাকায় অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এ সময় সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খালগুলো দখল-দূষণ থেকে রক্ষার দাবি জানানো হয়।

সোমবার (১৪ মার্চ) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটারকিপার এবং জবা নারী দল এই কর্মসূচির আয়োজন করে।

অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ‘পশুর নদীতে আনফিট নৌযান চলাচলের ফলে প্রতিনিয়ত তেল-কয়লা ভর্তি জাহাজডুবির ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। পাশাপাশি বাগেরহাটের ভৈরব নদী এবং শরণখোলার বলেশ্বর নদী দখল এবং দূষণ বন্ধ করতে হবে। সুন্দরবনের প্রাণ পশুর নদসহ সুন্দরবন অঞ্চলের নদ-নদী ও খালের জীবন্ত সত্তা ফিরিয়ে দিতে নদী কমিশনের প্রকাশিত নদী দখলদারদের উচ্ছেদ করতে হবে।’

বাগেরহাট জেলা পরিবেশ আন্দোলনের (বাপা) আহ্বায়ক ও পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখের সভাপতিত্বে অবস্থান কর্মসূচির সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন– বাপা নেত্রী কমলা সরকার, আব্দুর রশিদ হাওলাদার, শেখ রাসেল, নদীকর্মী হাসিব সরদার, চন্দ্রিকা মণ্ডল প্রমুখ।

অবস্থান কর্মসূচিতে পশুর নদী পাড়ের মৎস্যজীবী, বনজীবী, জেলে, বাওয়ালি-মাওয়ালি ও নারী সমাজের সদস্যরা অংশগ্রহণ করেন।তারা ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও’, ‘প্লাস্টিক দূষণ বন্ধ করো’, ‘পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও’, ‘টাইম ফর ন্যাচার’ ইত্যাদি স্লোগান লেখা পোস্টার-ফেস্টুন প্রদর্শন করেন।

/আরকে/এমএএ/
সম্পর্কিত
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের