৪৬০ টাকায় তেল-ডাল-চিনি পাচ্ছে সাতক্ষীরার ৭৩ হাজার পরিবার

সাতক্ষীরা প্রতিনিধি
২০ মার্চ ২০২২, ১৯:০৮আপডেট : ২০ মার্চ ২০২২, ১৯:০৮

সাতক্ষীরায় কম দামে ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। রবিবার (২০ মার্চ) সকালে এ কার্যক্রম শুরু হয়। জেলার ৭৩ হাজার ৭৯৭ পরিবারকে কম দামে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে।

সকালে সাতক্ষীরা পৌরসভা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। জেলা প্রশাসক মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা।

রবিবার সাতক্ষীরা পৌর এলাকা ছাড়াও সদর উপজেলার ১৪ ইউনিয়নে দেওয়া হয়েছে টিসিবির পণ্য। করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া দুই হাজার ৫০০ টাকা এবং ভিজিডি ও ভিজিএফের তালিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড তৈরি করা হয়েছে। এসব কার্ড জেলার ৭৩ হাজার ৭৯৭ পরিবারের মাঝে বিতরণ করা হয়। প্রত্যেককে দুটি কার্ড দেওয়া হয়। এগুলো দিয়ে ১৫ দিন পরপর মাসে দুবার পণ্য কিনতে পারবেন তারা। কর্মসূচির আওতায় ৪৬০ টাকায় দুই লিটার তেল, দুই কেজি ডাল ও দুই কেজি চিনির একটি প্যাকেজ কিনতে পারছে প্রতিটি পরিবার।

প্রথম দিনই টিসিবির পণ্য কেনার জন্য উপকারভোগীদের ভিড় দেখা যায়। দুই দফায় এই খাদ্যপণ্য বিতরণ করা হবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রথম দফায় সাতক্ষীরা পৌরসভা ও ১৪ ইউনিয়নসহ ১৭ হাজার ১৪৪ পরিবার এই সুবিধা পাবে। পর্যায়ক্রমে জেলার ৭৩ হাজার ৭৯৭ পরিবারকে কম দামে টিসিবির পণ্য দেওয়া হবে।

এদিকে, সাতক্ষীরা সদরের আয়েনউদ্দীন মাদ্রাসা কেন্দ্রে টিসিবির পণ্যবাহী ট্রাক দেরিতে আসায় অনেকেই হতাশ হয়ে ফিরে যান। সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টা পর দুপুর ১২টায় পণ্য বিক্রি শুরু হয়।

/এএম/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের