শৈলকুপায় জমি নিয়ে সংঘর্ষে পুলিশসহ আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৬, ১৩:০৩আপডেট : ২৯ জানুয়ারি ২০১৬, ১৩:০৩

ঝিনাইদহ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর আউশিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে পাঁচ পুলিশসহ ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৭ রাউন্ড শটগানের গুলি নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, উপজেলার চর আউশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে মক্কেল আলী ও সিরাজুল ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় ৭ রাউন্ড শটগানের গুলিও নিক্ষেপ করা হয়।
সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম