কাভার্ডভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

খুলনা প্রতিনিধি
৩১ মার্চ ২০২২, ১০:০৮আপডেট : ৩১ মার্চ ২০২২, ১০:১০

খুলনায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বুধবার (৩০ মার্চ) রাত ১১টায় নগরীর শেখ শহীদ আবু না‌সের স্টে‌ডিয়া‌মের সামনে এই দুর্ঘটনা‌ ঘটে।

নিহতরা হলেন—খানজাহান আলী থানার ইস্টার্ন গেট গাবতলা এলাকার আলাউ‌দ্দিন শেখ (৩০) ও আটরা গিলাতলা এলাকার আরজু আল চয়ন (২৮)। আহত যুবকের নাম হা‌মিদুর রহমান।‌ তার বাড়ি গাবতলা এলাকায়। তিন জনই একটি মোবাইল ফোন কোম্পানির বিপণন কর্মকর্তা।

খা‌লিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান জানান, অফিসের কাজ শেষে প্রতিদিনের মতো বুধবার রাতে এক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা।

খা‌লিশপুর থানার এসআই পীষুস দাস বলেন, রাত ১১টার দি‌কে মোটরসাইকেলে খা‌লিশপুরের দিকে যা‌চ্ছিলেন তারা। আবু নাসের স্টে‌ডিয়ামের কাছে পৌঁছালে এক‌টি কাভার্ডভ্যান বাম দিকে মোড় নেয়। এ সময় ওভারটেক করতে গিয়ে কাভার্ডভ্যানের ভেতর চলে যায় মোটরসাইকেল। দুই জনের শরীরের ওপর দিয়ে চাকা চলে যায়। 

তাদের উদ্ধার করে খুলনা মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চি‌কিৎসাধীন অবস্থায় আলাউ‌দ্দিন ও চয়ন মারা যান। হা‌মিদুর হাসপাতালে চি‌কিৎসাধীন রয়েছেন। দৌলতপুর থানা পু‌লিশ ঘাতক কাভার্ডভ্যান আটক করেছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান