টোল আদায় নিয়ে দ্বন্দ্বে ২ তরুণকে কুপিয়ে হত্যা

যশোর প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ১৫:০৫আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ১৫:১১

গাড়ির টোল আদায়কে কেন্দ্র করে ঝিনাইদহে প্রতিপক্ষের ধারাল অস্ত্রের আঘাতে জীবন (২০) ও আক্তার (২০) নামে দুই তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত সাব্বির (১৯) ও সোহাগ (১৮) নামে দুই জনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জীবন কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার ফিরোজ আহমেদ ও আক্তার এলেঙ্গা গ্রামের বাবু তালেবের ছেলে।

স্থানীয়রা জানান, কোটচাঁদপুর পৌরসভা বাজার এলাকায় যানবাহনের টোল আদায়কে কেন্দ্র করে পৌর মেয়র ও স্থানীয় আওয়ামী লীগের এক নেতার সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। আজ প্রতিপক্ষ গ্রুপ ধারাল অস্ত্র দিয়ে আক্তারসহ তার লোকজনের ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলে জীবন মারা যান এবং যশোর জেনারেল হাসপাতালে আনার পথে আক্তারের মৃত্যু হয়। আহত সাব্বির ও সোহাগকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. মুরসালিনুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই আক্তার মারা যান। আহত সাব্বির ও সোহাগের অবস্থাও আশঙ্কাজনক। এরমধ্যে সাব্বিরকে ঢাকায় পাঠানো হয়েছে।

কোটচাঁদপুর থানার ওসি মো. মঈনুদ্দীন বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধে দুই জন প্রাণ হারিয়েছেন, আহতও হয়েছেন। আহতদের বিভন্ন জায়গায় নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম