অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি শেখ হাসিনা: এস এম কামাল

খুলনা প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২২, ০২:১৭আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ০২:১৭

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রতিচ্ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নে এক অনন্য মাইলফলকে রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার হোটেল সিটি ইনে সাংবাদিক ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনায় এক লাখ ৪৭ হাজার কোটি টাকার বরাদ্দ দিয়ে অর্থনৈতিকভাবে দেশকে দাঁড় করে রেখেছেন শেখ হাসিনা। যেখানে উন্নত দেশগুলোর অর্থনীতি ভেঙে পড়েছিল, কিন্তু বাংলাদেশ করোনার মধ্যেও অর্থনৈতিকভাবে ঠিক রয়েছে। কারণ শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী রয়েছেন।

এস এম কামাল হোসেন বলেন, শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী আছেন বিধায় বাংলাদেশ আজ নির্দিষ্ট সময়ে মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশে রূপান্তরিত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, কর্ণফুলী টানেল হচ্ছে, ১০০ অর্থনৈতিক জোন হচ্ছে।

তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে সরকার পদক্ষেপ নিয়ে এক কোটি মানুষকে সাশ্রয়ী মূল্যে দ্রব্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বিধায় বাংলাদেশ অর্থনীতির ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশের সংস্কৃতি সঠিক পথে এগোচ্ছে। শেখ হাসিনার জন্যই বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনার ওপর দাঁড়িয়ে আছে।

হোটেল সিটি ইনে আয়োজিত ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনর রশীদ, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনডিএ বাবুল রানা, সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল ইসলাম, খুলনা প্রেস ক্লাব সভাপতি এস এম নজরুল ইসলাম প্রমুখ।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী