রাজকুমারী আসবেন, সুন্দরবনে ২ দিন পর্যটক নিষিদ্ধ

সাতক্ষীরা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২২, ১৪:৩০আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১৪:৩৯

ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন বুধবার (২৭ এপ্রিল) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা ও সুন্দরবন পরিদর্শন করবেন। এদিকে রাজকুমারীর সফর উপলক্ষে ২৬ ও ২৭ এপ্রিল সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণের সব ধরনের পাস বন্ধ থাকবে বলে জানিয়েছে বনবিভাগ।

সফরসূচি অনুযায়ী সুন্দরবন পরিদর্শন শেষে বরষা রিসোর্টে অবস্থান করে মধ্যাহ্নভোজের কথা রয়েছে রাজকুমারীর। ওই দিন তিনি মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকা পরিদর্শন করবেন বলে শ্যামনগর উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

এদিকে রাজকুমারীর আগমনকে ঘিরে শ্যামনগরে মুন্সিগঞ্জ এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। কুলতলী এলাকার ইটসোলিং রাস্তা দ্রুত মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজও চলছে দ্রুত গতিতে। 

বনবিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা নুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ২৮ এপ্রিল থেকে আবারও সুন্দরবন ভ্রমণের জন্য পর্যটক পাস দেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
মাজারের দিঘির সেই কুমিরটিকে সরিয়ে নেওয়া হচ্ছে
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান