সড়কে ২ মোটরসাইকেল আরোহী নিহত, লাশ নিয়ে দুই থানার ঠেলাঠেলি

যশোর প্রতিনিধি
০৪ মে ২০২২, ২১:০৩আপডেট : ০৪ মে ২০২২, ২১:০৩

যশোরের চৌগাছায় বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ মে) সন্ধ্যা ৬টার দিকে চৌগাছার ইলিশমারী ঈদগাহপাড়া ও মহেশপুরের মদনপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। কিন্তু দুর্ঘটনার বিষয়ে ব্যবস্থা ও তাদের লাশ নিয়ে ঠেলাঠেলি করছে চৌগাছা ও মহেশপুর থানা পুলিশ।   

নিহত শাহিনুর রহমান (২২) চৌগাছার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের সাহেব আলীর ছেলে ও সাগর হোসেন (১৮) একই গ্রামের বাবর আলীর ছেলে। 

নারায়ণপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, ‘শাহিনুর ও সাগর মোটরসাইকেলে হাজরাখানা গ্রাম থেকে মহেশপুর উপজেলার বিদ্যাধরপুরে যাচ্ছিলেন। মহেশপুরের মদনপুর মোড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শাহিন নিহত হন। স্থানীয়রা আহত সাগরকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। কারও মাথায় হেলমেট ছিল না। নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উত্তম কুমার বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। শরীরের জখম দেখে বোঝা যাচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তাদের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।’

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ঘটনাটি মহেশপুর থানার ভেতরে ঘটেছে। ওই থানার পুলিশ আইনি ব্যবস্থা নেবে।’

জানতে চাইলে মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, ‘খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু আমাদের থানার অধীনে এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা নিশ্চিত করতে পারেনি। স্থানীয়রা আমাদের জানিয়েছে ঘটনাটি চৌগাছা থানার ভেতরে। ওই থানার পুলিশ লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেবে। আমাদের থানার অধীনে হলে আমরা ব্যবস্থা নিতাম।’

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান